বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আইআরজিসি

শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই হামলা চলবে

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এটা দিবে করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসি দাবি, ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল সামরিক লক্ষ্যবস্তুতেই তাদের ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী ও নিখুঁতভাবে আঘাত হেনেছে।

এছাড়া কুয়েতের আল-সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। তারা আরও স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সকল সম্পদ ও স্থাপনা এখন থেকে ইরানি বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

আল জাজিরা জানিয়েছে, আমিরাতের আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছেন। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং জর্ডানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপি সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর এই সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নীতিমালা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন। ইরান জোর দিয়ে বলছে, এই আগ্রাসনের জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার পূর্ণ বৈধ অধিকার তেহরানের রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup