রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচেই দলকে নেতৃত্ব দেবেন কালাম সিদ্দিকী আলীন।

আগামী ১২ ও ১৪ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে সিরিজের প্রথম দুটি ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডেটিও একই ভেন্যুতে ১৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

মালয়েশিয়া জাতীয় দল এরই মধ্যে বাংলাদেশ সফরে এসেছে। গত ৫ আগস্ট ঢাকায় পৌঁছানো দলটি ১৩ দিনের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। সফর শেষে ১৭ আগস্ট দেশে ফেরার কথা মালয়েশিয়া দলের।

শনিবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সফরের ম্যাচ শুরু হয়েছে মালয়েশিয়ার। একই মাঠে ১০ আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরই অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে মালয়েশিয়া। ১২ আগস্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এরপর ১৪ ও ১৬ আগস্ট হবে বাকি দুটি ওয়ানডে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ স্কোয়াড: কালাম সিদ্দিকী আলীন, জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, রিজান হোসেন, মো. আবদুল্লাহ, মাহফুজুর রহমান, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ার শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন