

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মাধ্যমে একসাথে পাঁচটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়ে দিয়েছে ম্যান ইন ব্লু।
প্রথম রেকর্ডটি হলো, ভারতের তিনবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এর আগে দুইবার করে শিরোপা জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় রেকর্ডটি বিশেষ তা হলো, টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল আগে টানা দুই আসরে শিরোপা জেতে পারেনি। ভারত প্রথম দল হিসেবে এটি সম্ভব করেছে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারানোর পর, ২০২৬ সালে ঘরের মাঠে আবারও শিরোপা ধরে রেখেছে তারা।
তৃতীয় রেকর্ডটি হলো, ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল ভারত। এর আগে কোনো দল নিজেদের মাটিতে এই ফাইনাল জিততে পারেনি। ২০১২ সালে শ্রীলঙ্কা ফাইনালে খেললেও জয় পায়নি।
চতুর্থ রেকর্ডটি সব ফরম্যাট মিলিয়ে প্রথম এশীয় দল হিসেবে পাঁচটি বিশ্বকাপ জয়। ভারতের সংগ্রহে দুটি একদিনের বিশ্বকাপ ও তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া, যারা মোট সাতবার বিশ্বকাপ জিতেছে—ছয়টি একদিনের ও একটি টি-টোয়েন্টি।
পঞ্চম রেকর্ডটি বিরল ধরনের। টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জেতা প্রথম দল হলো ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে তারা এই রেকর্ড গড়েছে। অর্থাৎ টানা তিন বছর ধরে বড় তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে আধিপত্য দেখিয়েছে ভারত।
মন্তব্য করুন
