বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংঘর্ষের পর

মাদ্রাসা-ই-আলিয়ায় হল ছাড়া ছাত্রশিবির

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:১৫ এএম
মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। ছবি: সংগৃহীত
expand
মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। ছবি: সংগৃহীত

ছাত্রদলের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের পর সরকারি মাদ্রাসা–ই–আলিয়া এলাকা ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যার পর শিবিরের নেতা–কর্মীরা চলে যাওয়ার পর মাদ্রাসার আবাসিক আল্লামা কাশগরী (রহ.) হলে ঢুকেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

এ সময় ‘বহিরাগত, ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা হলে ঢুকে শিক্ষার্থীদেরকে মারধর, কক্ষ ভাংচুর ও কয়েকটি ল্যাপটপ সরিয়ে নিয়েছেন’ বলে অভিযোগ করেছেন শাখা শিবির সভাপতি আব্দুল আলীম।

তিনি অভিযোগ করে বলেন, ‘যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ককটেল ফাটিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে। শিক্ষার্থীদের রুম থেকে ল্যাপটপ নিয়ে গেছে তারা। শুধু আমরাই নয় সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে হলে নেই, তারা অন্য জায়গায় অবস্থান করছেন। বর্তমানে যুবদল এবং বহিরাগতরা হলের আশেপাশে অবস্থান করছে।’

তবে এ বিষয়ে শাখা ছাত্রদলের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন