

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে টানা তিন ঘণ্টা অবরুদ্ধ থাকা নতুন ধারা বাংলাদেশের ৬ জনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। হাসপাতাল থেকে বের করার সময় ৬ জনই আহত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ সময় তাদের উপর আবারও হামলা চালানো হয়েছে বলেও সূত্রে জানানো হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে তাদেরকে করা পাহারায় হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন রমনা জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী।
পুলিশ হেফাজতের নেয়া নতুন ধারা বাংলাদেশের ৬ নেতাকর্মীরা হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।
শাহবাগ থানার ইনচার্জ আল আমিন জানান, ঢাকা মেডিকেলে দেশের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক ও মহাসচিব সহ ৬ জন অবরুদ্ধ ছিলেন। পরে সে তাদেরকে পাহারায় শাহবাগ থানায় নেওয়া হয়।
ঢাকা মেডিকেল থেকে আহত অবস্থায় পুলিশে হেফাজতে নেওয়ার সময় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতালের জরুরী বিভাগের দেড় ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ থাকার পর ফের চালু হয় এরপর আবারো হামলায় চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।