বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ার সাবেক ছাত্রদল নেতা গুরুতর আহত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৩:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সরকারি মাদ্রাসা আলিয়ার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহর ওপর হামলা হয়েছে। এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, এ দিন বিকেলে রাজধানীর বকশীবাজারে সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন