

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী শাহবাগে রাজনৈতিক দল ‘নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। এছাড়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে প্রকাশ্যে সিঁড়িতে চড় মারার ঘটনা ঘটে।ঘটনার একদিন পরেই ‘বদলা’ নিলেন শান্তা ফারজানা। জুলাইযোদ্ধা আ ন ম আয়াসকে একা পেয়ে মারধর করেছেন এনডিবির এই নেত্রী।
মঙ্গলবার (০৪ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আ ন ম আয়াস এই হামলার শিকার হন। মারধরে গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আয়াসকে মারধরের ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা গেছে শান্তাসহ তার বেশ কয়েকজন লোক আ ন ম আয়াসকে উপর্যুপরি মারধর করছেন। এ জুলাইযোদ্ধাকে মাটিতে ফেলে বেধড়ক পেটান তারা। এ সময় সেফটি স্টিক শান্তা ফারজানা তাকে আঘাত করেন। এতে আয়াস গুরুতর জখম হন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উভয় পক্ষই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে এবং শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এনডিবি নেত্রী শান্তা ফারজানা জুলাই গণঅভ্যুত্থান এবং এর শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত মন্তব্যকে ঘিরেই তাকে হামলার ঘটনা ঘটে।
শান্তা ফারজানা জুলাই বিপ্লবকে একটি ‘ষড়যন্ত্র’ এবং ‘বাটপারি’ হিসেবে উল্লেখ করায় ছাত্রসমাজ ও জুলাইযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই মন্তব্যের সরাসরি প্রতিবাদ জানাতে এবং তাকে জবাবদিহিতার আওতায় আনতে গত শনিবার (০১ আগস্ট) আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জুলাইযোদ্ধা নতুনধারা বাংলাদেশের কার্যালয়ে যান। সেখানে বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও চড় মারার ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে জুলাইযোদ্ধা আ ন ম আয়াস ক্ষুব্ধ হয়ে শান্তা ফারজানাকে লক্ষ্য করে একটি তীব্র চড় (থাাপ্পড়) মারেন, যার আঘাতে তিনি সিঁড়িতে পড়ে যান। এরপর তারা নতুনধারা বাংলাদেশের কার্যালয় ভাঙচুর করে এবং সেখানে তালা ঝুলিয়ে দেয়।