মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউন্সার সামলাতে গিয়ে হাসপাতালে জিম্বাবুয়ের ক্রিকেটার 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ এএম
জিম্বাবুয়ের নারী দলের ওপেনার কেলিস এনডলোভু আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন
expand
জিম্বাবুয়ের নারী দলের ওপেনার কেলিস এনডলোভু আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের নারী দলের ওপেনার কেলিস এনডলোভু গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যাটিং করার সময় একটি বাউন্সার মোকাবিলা করতে গিয়ে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি। যদিও এসময় তার মাথায় হেলমেট পড়া ছিল।

খেলার সময় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আঘাতের সময় এনডলোভু ১২ রান করেছিলেন।

জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট ইব্রাহিম জানান, ‘আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে এনডলোভু এখন সাড়া দিচ্ছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। স্ক্যান এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ডুনেডিনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ২৯ দশমিক ১ ওভারে ১০২ রানে অলআউট হয়। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ৩৪ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন।

২ উইকেট হারিয়ে সহজভাবে জিতে যায় নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন