বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুতাপেটা করে নারায়ণগঞ্জ ছাড়া করবে’, স্থানীয় সংসদ সদস্যকে হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১২:১৮ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে হুঁশিয়ার করে জুলাই যোদ্ধা মহানগরের আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রদলের কার্যকরী সদস্য মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘এই বেয়াদবদের সঙ্গে থেকে আপনিও বেয়াদবি বন্ধ করুন। অন্যথায় এই আহত জুলাই যোদ্ধারা আপনাকে জুতা পেটা করে নারায়ণগঞ্জ ছাড়া করবে।’

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা ও

মহানগরের ব্যানারে ছাত্রদল নেতারা প্রতিবাদ মশাল মিছিল করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মিরাজ।

স্থানীয় এনসিপির মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে হুঁশিয়ার করে মিরাজ বলেন, ‘আমাদের স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, আপনার বেয়াদবি শুধু দেখছি। কিন্তু আজও পর্যন্ত কিছু বলা হয়নি। হুঁশিয়ার করে বলছি, এই বেয়াদবদের সঙ্গে থেকে আপনিও বেয়াদবি বন্ধ করুন। অন্যথায় এই আহত জুলাই যোদ্ধারা আপনাকে জুতা পেটা করে নারায়ণগঞ্জ ছাড়া করবে।’

আব্দুল্লাহ আল আমিনের অতীত নিয়ে প্রশ্ন তুলে মিরাজ বলেন, ‘আলামিন, আমরা কিছুদিন ধরে দেখছি, আপনি নাকি ১৩ সালে জেল খেটেছেন। কী মামলায় খেটেছেন? চুরি না ডাকাতি করেছিলেন, সেটি কিন্তু আমরা জানি না। জেল খাটার পর কোথায় ছিলেন? আপনাদের মতো গুপ্ত ছিলাম না। এবং যখন আপনারা গুপ্ত ছিলেন, তখন আমরাই স্বৈরাচারের বুকে আগুন জ্বালিয়ে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ কোর্টে হাতে হ্যান্ডকাপ নিয়ে স্লোগান দিয়েছিলাম দিনের ভোট দিনে চাই, রাতে কোনো ভোট নাই, ভোট চোর ভোট চোর, খুনি হাসিনা ভোট চোর।’

এনসিপিতে থাকা তাঁর সহযোদ্ধাদের উদ্দেশে মিরাজ বলেন, ‘আপনারা এই বেয়াদবদের সংগঠন থেকে পদত্যাগ করে আসুন। আমরা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার পরিকল্পনা নিই।’

মিরাজ বলেন, ‘আমাদের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে এক জাতীয় বেঈমান ও বেয়াদব উৎপাদন হয়েছে। তার মধ্যে অন্যতম বেয়াদব হিসেবে জানে নাসিরুদ্দিন পাটোয়ারী। আপনারা দেখেছেন, এই জুলাই-আগস্ট এবং তার আগে ফ্যাসিস্ট নাহিদ, তারা কোথায় ছিল? সারজিস, নাহিদ কোথায় ছিল? এই সারজিস অতীতে ছাত্রলীগের অধিক সভা ও সমাবেশে ছিলেন। সে এখন নিজেকে বিপ্লবী ধারণ করে।’

তিনি বলেন, ‘তারা যে সংগঠন তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শুধুমাত্র নিজেদের ফায়দা লুটানোর জন্য। আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমার যে সহযোদ্ধা বিপ্লবী ভাইয়েরা জীবন দিয়েছে, যারা পঙ্গু, অন্ধ হয়েছে, তাদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে এনসিপি গঠন করেছে।’ বলে দাবি করেন তিনি।

এ-সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির মহানগর শাখার সদস্য সচিব ও নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, জেলা কমিটির সদস্য সচিব ও নাসিক ১৩ নম্বার ওয়ার্ডের সদস্য মুয়াজ্জিম হোসেন সাগর প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন