সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভোররাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়।

ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।

উৎপত্তিস্থলের গভীরতা বেশি হওয়ায় কম্পনটি খুব বেশি তীব্র ছিল না। তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

ভোররাতের এই হঠাৎ কম্পনে সাতক্ষীরা ও খুলনার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যে অনেকেই জেগে ওঠেন।

তবে গভীরতা বেশি ও মৃদু মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটি একটি মৃদু ভূকম্পন ছিল এবং বড় ধরনের কোনো আশঙ্কার খবর নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup