বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাহেরিকে সতর্ক করল ইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে সতর্ক করা হয়।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। ১৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি ফেসবুকের ‘দ্য স্পিচ’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে প্রকাশ্যে ভোট চেয়েছিলেন বলে নোটিশে জানানো হয়েছে। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে কমিশন।

ইসি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। নোটিশে তাঁকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচন-পূর্ব সময় থেকে শুরু করে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, পুনরায় বিধি ভঙ্গ করলে জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিলের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X