বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাক প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৩১ এএম
বেগম খালেদা জিয়া ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
expand
বেগম খালেদা জিয়া ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়ে বিশেষ চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

চিঠিতে শেহবাজ শরীফ জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আপনার অসুস্থতার খবর আমাকে অত্যন্ত বিচলিত করেছে। পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে, পাশাপাশি ব্যক্তিগতভাবেও, আপনার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছি।”

খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের অগ্রযাত্রায় আপনার অবদান সুপরিচিত। একই সঙ্গে পাকিস্তান–বাংলাদেশের সম্পর্ক দৃঢ় করতে আপনার যে ভূমিকা রয়েছে, তা আমরা উচ্চভাবে মূল্যায়ন করি।

তিনি আল্লাহর কাছে খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করে লিখেছেন, আপনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আপনার দল এবং জাতির জন্য পথনির্দেশনার ভূমিকা অব্যাহত রাখতে পারেন।” চিঠির শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে শুভেচ্ছা জানান।

গত ২৩ নভেম্বর হঠাৎ শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ে, যার ফলে তাকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup