শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে অনলাইনে দেখবেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দীর্ঘ ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, আর্লিং হালান্ডের নরওয়েকে পরাজিত করে শেষ চারে উঠেছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আজ বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

বাংলাদেশ থেকে টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই ম্যাচটি দেখার সুযোগ থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পাশাপাশি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।

এ ছাড়া নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিনে ম্যাচটি দেখা যাবে। পাশাপাশি স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন