বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়া ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ এএম
অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। ফাইল ছবি
expand
অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। ফাইল ছবি

মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান তিনি।

নওবা তাহিয়া ফেসবুক পোস্টে বলেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

সবশেষে তিনি উল্লেখ করেন, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি। বড় বেলায় এসে একই অনুষ্ঠানের ঘটনাক্রমে উপস্থাপনা করতে হয় তাকে।

তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়শৈলী দেখিয়ে দর্শকের মন কেড়েছেন নওবা তাহিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup