মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে বড় ভুলের অভিযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের অভিযোগের পর পরীক্ষার্থীদের জন্য আশ্বস্ত করার বার্তা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোনো পরীক্ষার্থীকে ক্ষতির মুখে পড়তে হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বরও দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তাহলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।

বোর্ড আরও জানায়, এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে।

এদিকে, বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup