বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমনটি আগে ঘটেনি বিশ্বকাপে 

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

এবারের বিশ্বকাপ শুরু থেকেই একের পর এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। ৪৮ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আসরে এবার যুক্ত হলো আরও একটি অনন্য রেকর্ড।

সেমিফাইনালের চার দল চূড়ান্ত হওয়ার পর দেখা গেছে, ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই জায়গা করে নিয়েছে শেষ চারে। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং ব্যবস্থা চালুর পর এই প্রথম এমন ঘটনা ঘটল।

সেমিফাইনালে ওঠা চার দল হলো আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। বর্তমান র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে থাকা এই দলগুলো একই সঙ্গে বিশ্বকাপজয়ীও, যা এবারের শেষ চারকে আরও বিশেষ করে তুলেছে।

বিশ্বকাপের ইতিহাসে এটি তৃতীয়বার, যখন সেমিফাইনালের চার দলই আগের কোনো না কোনো আসরের চ্যাম্পিয়ন। এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছিল ১৯৭০ এবং ১৯৯০ সালের বিশ্বকাপে।

১৯৭০ সালে শেষ চারে উঠেছিল ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। আর ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।

তবে এবারের আসরের বিশেষত্ব হলো, শুধু বিশ্বকাপজয়ী চার দলই নয়, একই সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র‍্যাঙ্কিং ও পারফরম্যান্স—দুই দিক থেকেই সবচেয়ে শক্তিশালী চার দল শেষ চারে লড়াই করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup