

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেখতে দেখতে সেমিফাইনালের দুয়ারে ফিফা বিশ্বকাপ। এখন শুধু শেষ চারের লড়াই। বিদায় নিয়েছে ব্রাজিল, নরওয়ে, পর্তুগালের মতো ফুটবল পরাশক্তিরা।
আগামী ১৪ দিবাগত রাতে সেমিফাইনালের প্রথম ম্যাচ। যেখানে ফ্রান্স ও স্পেনের মহারণ। পরদিনই ১৫ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপের প্রায় শত বছরের ইতিহাসে এবারই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। জমজমাট লড়াইয়ের জন্য অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায়।
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ স্পেন বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জিতে সেমির লড়াইয়ে নাম লিখিয়েছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে এবং মাইকেল ওলিজেদের নজর শুধুমাত্র ট্রফিতে। অন্যদিকে, ইউরোজয়ী স্পেনের চোখও শুধু ট্রফিতে। যেকোনো মূল্যে আবারও বিশ্বকাপ জিততে চায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স-স্পেন।
এদিকে, ২০১৮ সালে সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ড। এবারও হ্যারিকেইন ও বেলিংহামে ভর করে সেই ইংল্যান্ড দুর্দান্ত এবারও। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে ইংলিশরা। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দল তারকায় ঠাঁসা। তাই তাদের কাছে প্রত্যাশাও অনেক বেশি।
সেমিতে কেইনদের প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই ফুটবলপ্রেমীরা এক মহাযুদ্ধ দেখার অধীর অপেক্ষায়। যদিও অনেকের ধারণা, আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন হয়ত ইংলিশরাই হত্যা করবে। কারণ শেষ কয়েকটি ম্যাচে আলবিসেলেস্তেদের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। মিসরের বিপক্ষে শেষ মুহূর্তের অবিশ্বাস্য কামব্যাক এবং সুইসদের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয় মেসিদের লড়াইয়ে টিকিয়ে রেখেছে। এতে প্রশংসার পাশাপাশি সমালোচনা বেড়েছে। অনেকের ভাষ্য, আর্জেন্টিনা দলটি মেসিকেন্দ্রিক হয়ে গেছে। সে কথা সত্য হলেও স্বস্তিরও। কারণ মেসি রয়েছেন দুর্দান্ত ছন্দে। গোলমেশিনে পরিণত তিনি।
আগামী বুধবার (১৫ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।
