

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে থামানোর কৌশল নিয়ে জোর আলোচনা চলছে ইংল্যান্ডে। সাবেক দুই তারকা জো কোল ও ওয়েন রুনি মনে করছেন, ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে মেসির প্রভাব যতটা সম্ভব সীমিত রাখতে হবে।
দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে গিয়ে কোল বলেন, ‘সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমরা ওকে মাটিতে মিশিয়ে দেব।’
কোলের এই মন্তব্যের সময় অনুষ্ঠানে উপস্থিত সাবেক ডিফেন্ডার মিকা রিচার্ডস তার বক্তব্যের তীব্রতা নিয়ে আপত্তি তুললেও কোল নিজের অবস্থানেই অনড় থাকেন। তিনি বলেন, ইংল্যান্ডের সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং দলটি শিরোপার লড়াইয়ে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।
অন্যদিকে ওয়েন রুনি আর্জেন্টিনার খেলার ধরন বিশ্লেষণ করে বলেন, মেসি আক্রমণে অসাধারণ হলেও রক্ষণে খুব বেশি অবদান রাখেন না। তার মতে, সেমিফাইনালের মতো উচ্চচাপের ম্যাচে পুরো দলকে রক্ষণ ও আক্রমণ—দুই দায়িত্বই ভাগ করে নিতে হয়। এ জায়গাটিকে ইংল্যান্ড কাজে লাগানোর চেষ্টা করতে পারে।
তবে একই সঙ্গে মেসির সামর্থ্য সম্পর্কেও সতর্ক করেছেন রুনি। তিনি বলেন, ম্যাচে অল্প কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল বের করে আনার অসাধারণ ক্ষমতা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। তাই তাকে আটকাতে হলে ইংল্যান্ডের ডিফেন্ডারদের মধ্যে সমন্বয়, মনোযোগ এবং শৃঙ্খলা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সামান্য অসতর্কতাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।
