রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন টলিউড অভিনেত্রীর পিএ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
এনপিবি কোলাজ
expand

হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সহায়ক (PA) অর্ঘ্য মুখোপাধ্যায়। এই ঘটনার পরেই অভিযুক্ত ম্যানেজারকে কাজ থেকে বরখাস্ত করেছেন অভিনেত্রী নিজেই।

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে যুক্ত অর্ঘ্যর বিরুদ্ধে হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে জানা গেছে-

নির্যাতিতার অভিযোগ তুলেছেন, অর্ঘ্য তাকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। গতকাল নির্যাতিতা থানায় পৌঁছানোর পর তার বয়ানের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা নেন।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই চ্যাটার্জিহাট থানার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং সেদিন রাতেই অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেন।

নিজের সহায়কের এমন কুকর্ম প্রকাশ্যে আসতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ঘটনার কথা জানতে পেরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান,

"আমার ম্যানেজারের পদ থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে বরখাস্ত করছি।" - শ্রাবন্তী চট্টোপাধ্যায়

আইন যাতে নিজের মতো চলে এবং নির্যাতিতা যেন বিচার পান, অভিনেত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপ সেই বার্তাই দিচ্ছে বলে মনে করছে নেটিজেন মহল। অভিযুক্ত অর্ঘ্যকে বর্তমানে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank