সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা নিয়ে জরুরি বার্তা দিলো মার্কিন দূতাবাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদনকারীদের আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সব তথ্য সঠিক ও হালনাগাদভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন