সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠার লড়াইয়ে সেমিতে ইংল্যান্ডে মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠে নামার আগে ইনজুরির শঙ্কা দেখা গিয়েছে আর্জেন্ট্নিা শিবিরে।

কোয়ার্টার ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোড়ালি চোট পান দলটির লেফট উইঙ্গার নিকো গঞ্জালেস। কানসাসে সেমিফাইনালে আগে প্রথম অনুশীলনে তার ওপর তাই চিকিৎসকরা সতর্ক দৃষ্টি রেখেছিল।

স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলনের শুরুতে তাকে মূল দলের বাইরে রেখে চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হয়। কিছু সময় বিশ্রামে থাকার পর মার্কোস সেনেসি ও জুলিয়ানো সিমিওনের সঙ্গে হালকা অনুশীলনেও অংশ নেন তিনি।

তবে গোড়ালিতে চোট পাওয়া দলের এক লেফট উইঙ্গারের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও তাকে নিয়ে তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে কোচিং স্টাফ ও মেডিকেল টিম।

মেডিকেল দলের মূল্যায়নে জানা গেছে, চোটে কোনো হাড় বা পেশির ক্ষতি হয়নি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা নেই।

দলের কোচ লিওনেল স্কালোনি আগামী কয়েক দিন খেলোয়াড়টির পুনর্বাসন ও ফিটনেস ফিরিয়ে আনার দিকেই গুরুত্ব দিচ্ছেন। তাকে শতভাগ প্রস্তুত করেই সেমিফাইনালে নামানোর পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনা শিবিরের।

কানসাসে অনুশীলন শেষ করে সোমবার আটলান্টার উদ্দেশে রওনা দেবে আর্জেন্টিনা। সেমিফাইনালের আগে সেখানে শেষবারের মতো অনুশীলন করবেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও সতীর্থরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup