সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পারিবারিক কলহে প্রাণ দিলেন আইনজীবী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে প্রাণ দিলেন এডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) নামে এক আইনজীবী।

সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। মনোয়ার হোসেন শাহপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে। সে ব্রাহ্মণাবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সদস্য ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামের নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গামছা বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এডভোকেট মনোয়ার হোসেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার এমন মৃত্যুতে পরিবার ও তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কসবা থানা অফিসার ইনচার্জ আলী মুহম্মাদ রাশেদ জানান, পৌরসভার শাহপুর গ্রামে একজন আইনজীবি পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup