

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নির্ধারিত এ দামেই আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সোনা বিক্রি হচ্ছে।
সংস্থাটি বলে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট সোনা ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।
মন্তব্য করুন

