বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে পুরান ঢাকায় এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে নারীসহ তিনজন দগ্ধ হন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নারিন্দা এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় থাকা এসি বিস্ফোরিত হলে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়, তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধদের স্থানীয় বাসিন্দারাই দ্রুত হাসপাতালে নিয়ে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup