

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজংয়ে আট বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. আবু বাক্কার (৭০) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ জুলাই) লৌহজং থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবু বাক্কার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা গ্রামের মৃত সোনা মিয়া হাওলাদারের ছেলে। তিনি এলাকায় মুদি দোকানদারি করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে বাশিরা গ্রামের মুদি দোকানদার আবু বাক্কার তার দোকানের ভেতর ওই শিশুকে একা পেয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে লোকলজ্জা ও ধরা পড়ার ভয়ে আসামী তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ছেড়ে দেয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার বিষয়টি থানায় অবহিত করলে লৌহজং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই তৎপর হয়ে ওঠে পুলিশ। লৌহজং থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত অভিযান পরিচালনা করে আসামী আবু বাক্কারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
লৌহজং থানা পুলিশ জানায়, ঘটনার সত্যতা পেয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলা রুজুর পরপরই আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।