মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আজ ঢাবিতে আর্জেন্টিনার খেলা দেখানো হবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আর্জেন্টিনা সমর্থকদের জন্য আজ এক হতাশাজনক খবর। আজ মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বড়পর্দায় দেখা যাবে না।

মূলত বৈরী ও প্রতিকূল আবহাওয়ার কারণেই এই জনপ্রিয় আয়োজনটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বিকেলে এই মেগা স্ক্রিনিংয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘এথলেট স্পোর্টস গিয়ার’ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সার্বিক সহযোগিতায় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে খেলা দেখানোর কথা ছিল।

ভেন্যুগুলো হলো: টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ।

খোলা মাঠে উন্মুক্ত বড়পর্দায় খেলা সম্প্রচারের ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি বড় ধরনের টেকনিক্যাল এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।

মূলত এই কারণেই দর্শকদের বড় পর্দায় খেলা দেখার আনন্দ মাটি হয়ে গেছে।

তবে আশার কথা হলো, আগামীকাল বুধবার (৮ জুলাই) আবহাওয়া স্বাভাবিক হওয়ার সাথে সাথেই এই পাঁচটি ভেন্যুতে পুনরায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যথারীতি সম্প্রচার করা হবে।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সবাইকে সুস্থ ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup