শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-মিসরের খেলা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মিসর। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে লিওনেল মেসির দল।

গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ ষোলো পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে আসে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মিসর। তাই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষাই দিতে প্রস্তুত আফ্রিকার প্রতিনিধিরা।

এরই মধ্যে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ছয়টি দল। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে স্পেন। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি আর্জেন্টিনা-মিসর ম্যাচটি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে।

এ ছাড়া মোবাইল ফোন বা ল্যাপটপ থেকেও ম্যাচটি দেখা যাবে। নির্ধারিত ফি পরিশোধ করে মাইরবি অ্যাপ, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিয়ে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup