

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিই না। অপরাধীদের গ্রেপ্তার করাই আমাদের কাজ।’
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ২টার দিকে সাভার পৌরসভার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৫৫) ও মো. সজীব (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার নুরুল ইসলাম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের সাবেক নেতা। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তার আরেক পরিচয় হলো, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় পর্যায়ের কর্মী। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।
ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দুজনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।