মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির শারীরিক অবস্থা জানালেন স্কালোনি, শুরুর একাদশে থাকবেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই—শুরু থেকেই এমন সতর্কবার্তা দিয়ে আসছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে শেষ-৩২ এর ম্যাচে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের পর এ বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেলেও অধিনায়ক লিওনেল মেসিকে পুরো ১২০ মিনিট খেলতে হয়েছে।

এবার শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে মিসরের চ্যালেঞ্জ। ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ৩৯ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা। তবে সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা শিবিরে এ নিয়ে কোনো উদ্বেগ নেই।

তিনি বলেন, ‘লিও ভালো আছে। ১২০ মিনিট খেলার পরও সে কোনো ধরনের শারীরিক সমস্যার কথা জানায়নি।’

বাংলাদেশ সময় মঙ্গলবার (০৭ জুলাই) রাত ১০টায় আটলান্টায় মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে স্কালোনির মূল্যায়ন, এবারের বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না।

তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন। আগে যাদের ফেভারিট ধরা হয়েছিল, তাদেরও কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। ফ্রান্স কিংবা স্পেন—কেউই সহজে জিততে পারেনি।’

স্কালোনি মনে করেন, বিশ্বকাপের আগে দলগুলো যে ছন্দে ছিল, মাঠের বাস্তবতা এখন অনেকটাই ভিন্ন। টানা ম্যাচ, ভ্রমণ, আবহাওয়া ও প্রতিপক্ষের প্রতিরোধ—সব মিলিয়ে প্রতিটি লড়াই কঠিন হয়ে উঠেছে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদেরও শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়েছে। এ ধরনের ম্যাচই দেখিয়ে দিচ্ছে, কোনো জয়ই সহজ নয়।’

মিসরকে নিয়েও যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা কোচ। বিশেষ করে প্রতিপক্ষের অধিনায়ক মোহামেদ সালাহকে বড় হুমকি হিসেবে দেখছেন তিনি।

স্কালোনি বলেন, ‘মিসর একটি সংগঠিত দল। তাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে, দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে খেলছে। সালাহ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে আমরা প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সচেতন এবং দলগতভাবেই তাকে মোকাবিলার পরিকল্পনা করেছি।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে চার ম্যাচে চার জয় পেলেও নিজের দলের উন্নতির জায়গা এখনো রয়েছে বলে মনে করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ভালো খেলেছি এবং সব ম্যাচ জিতেছি। কিন্তু উন্নতির সুযোগ সব সময় থাকে। নকআউট পর্বে ছোট ভুলও বড় মূল্য চুকাতে হতে পারে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup