

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। চলতি ফুটবল আসরে প্রিয় দলের প্রতিটি ম্যাচ যেমন উপভোগ করছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতেও ভুলছেন না।
মাঝে মধ্যে প্রতিপক্ষ দলকে হালকা খোঁচা দিতেও ছাড়েননি তিনি। তবে এবার যেন চেনা ছক থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। নিজের প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় হলেও আজ তার মনে কোনো আক্ষেপ থাকবে না!
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। ফুটবলপ্রেমীদের নজর যখন এই রোমাঞ্চকর লড়াইয়ের দিকে, ঠিক তখনই বর্ষার এক ফেসবুক বার্তা সবাইকে চমকে দিয়েছে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ‘খোঁজ- দ্য সার্চ’ খ্যাত এই অভিনেত্রী লিখেছেন:
"আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।"
অভিনেত্রীর ফেসবুক থেকে
বর্ষার এই ধর্মীয়াভূতি ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তার অনুসারীদের একটি বড় অংশ এই ভাবনাকে সাধুবাদ জানালেও, অনেকেই আবার মন্তব্য করেছেন যে- বিনোদন বা খেলার মাঠে ‘ধর্মীয় আবেগ’ টেনে আনা একেবারেই অপ্রাসঙ্গিক।
অভিনেত্রীর ফেসবুক থেকে
২০১২ সাল থেকে বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন বর্ষা। মূলত স্বামী বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের প্রযোজনা ও অভিনয়েই তাকে বেশি দেখা যায়।
গত বছর এই তারকা দম্পতি অভিনয় ছেড়ে পুরোপুরি ইসলামিক জীবনযাপনে মনোনিবেশ করার ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সিদ্ধান্ত বদলে জানান, হাতে থাকা কাজগুলো শেষ করেই তারা বিদায় নেবেন।
অভিনেত্রীর ফেসবুক থেকে
চলতি বছরেও তাদের বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তারা ‘কিল হিম ২’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন।
আপাতত রূপালী পর্দার সেই ব্যস্ততার মাঝেই ফুটবল আর ধর্ম নিয়ে বর্ষার এই মন্তব্য এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।
