বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পেটভর্তি ইয়াবাসহ মনিহার থেকে যুবক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
পেটভর্তি ইয়াবাসহ মনিহার থেকে যুবক আটক, হাসপাতালে ধাপে ধাপে উদ্ধার চলছে
expand
পেটভর্তি ইয়াবাসহ মনিহার থেকে যুবক আটক, হাসপাতালে ধাপে ধাপে উদ্ধার চলছে

যশোরের মনিহার এলাকা থেকে পেটভর্তি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব-৬) যশোরের সদস্যরা। আটক যুবকের নাম মাসুদ রানা (পিতা: হোসেন আলী), তিনি শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

র‍্যাব জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এসব ইয়াবা কক্সবাজার থেকে যশোরে এনে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে তিনি জানান।

র‍্যাব সূত্রে জানা গেছে, সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং র‍্যাবের উপস্থিতিতে ধাপে ধাপে তার পেটের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি ইয়াবা পাচারের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অভিনব কৌশল। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তৎপরতা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup