বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে আওয়ামী লীগের অফিসের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
আওয়ামী লীগের অফিসের উদ্বোধন
expand
আওয়ামী লীগের অফিসের উদ্বোধন

দীর্ঘদিন পর নতুন করে উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২ টার দিকে শহরের নতুনবাজারের সিঙ্গারমোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হয়ে উদ্বোধন করে।

এসময় "শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবেসহ নানা স্লোগান দেয় নেতাকর্মীরা।

উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হরিরামপুরর ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দীন শাহ, উপজেলা কমিটির সদস্য আক্তার হোসেন ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ সাজ্জাদ হোসেন এবং উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য শফিকুর রহমান নেতার নেতৃত্বে বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup