বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, ভাড়া ফেরত দিচ্ছে রেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে এ রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পর্যন্ত এসে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করেনি। পরে ট্রেনটি সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া হবে না।

যাত্রীদের সুবিধার্থে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। আর যেসব যাত্রী ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই পরিস্থিতির জন্য তারা দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি রেললাইন থেকে পানি নেমে গেলে এবং নিরাপত্তা নিশ্চিত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup