বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৯:১২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। খবর গালফ নিউজের।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে।

ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

সংস্থাটি বলছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup