বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ ক্রুসহ পাকিস্তানগামী কার্গো বিমান নিখোঁজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে ছেড়ে আসা একটি কার্গো বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাতে উড্ডয়নের কিছু সময় পর বিমানটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটির পরপরই পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির দেওয়া তথ্য অনুযায়ী, কেটু এয়ারওয়েজ পরিচালিত ২৭ বছর পুরোনো কার্গো বিমানটি করাচির দিকে আসছিল।

রাত ৯টা ১৮ মিনিটে ক্রুরা নেভিগেশন সিস্টেমে সমস্যার বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষকে জানান। এরপর স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নিরাপদে পরিচালনার চেষ্টা করে।

তবে মাত্র তিন মিনিটের মধ্যেই রাডারে দেখা যায়, বিমানটি অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নামছে। কিছুক্ষণের মধ্যেই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় বিমানটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি করাচির দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে বিধ্বস্ত হয়েছে।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের ওরমারা উপকূলসংলগ্ন আরব সাগরের আকাশসীমা অতিক্রম করার সময় বিমানটি রাডার থেকে হারিয়ে যায়।

বিমানটির অবস্থান শনাক্ত এবং সম্ভাব্য দুর্ঘটনাস্থল নির্ধারণে উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup