

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে আলবিসেলেস্তেদের প্রথম একাদশ।
চোট কাটিয়ে বাঁ দিকের রক্ষণে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। আগের ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনা পেশিতে টান পাওয়ায় এবার বেঞ্চে থাকছেন।
আক্রমণভাগেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেজের পরিবর্তে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি লাউতারো। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে দলে ফিরে সরাসরি একাদশে জায়গা করে নিয়েছেন আলভারেজ।
মাঝমাঠেও পরিবর্তন এনেছেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে ছন্দহীন পারফরম্যান্সের পর এবার শুরু থেকেই খেলছেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব ফেলেছিলেন এই মিডফিল্ডার। তার জায়গা ছেড়ে বেঞ্চে বসতে হচ্ছে থিয়াগো আলমাদাকে।
পারেদেস সেন্ট্রাল মিডফিল্ডে খেলায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলার সুযোগ পাবেন। মাঝমাঠে তার সঙ্গী থাকবেন এনজো ফার্নান্দেজ।
আর্জেন্টিনার একাদশ: এমি মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
মিসরের একাদশ: মোস্তফা সাউবির, মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া, কারিম হাফেজ, মোহানাদ লাসিন, ইমাম আসউর, মারাওয়ান আতিয়া, মোস্তাফা জিকো, মোহামেদ সালাহ, হাইসেম হাসান।
