বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাবিপদের আশঙ্কা সৌদি আরবের

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:০৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান সতর্ক করে বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত দ্রুত সমাধান না হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে। বিশেষ করে তেলের বাজারে পরিস্থিতি হঠাৎ করে আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট (এফআইআই) প্রায়োরিটি সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল-জাদান বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, ‘সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে গত কয়েক সপ্তাহে আমরা যা দেখেছি, তা এমনকি কোভিড-পরবর্তী সময়ের প্রভাবকেও ছাড়িয়ে গেছে। যদি এটি অব্যাহত থাকে, তবে আমি মনে করি আমরা আরও গুরুতর প্রভাব দেখতে পাব।’

সূত্র: আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup