সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
বুশরা খান নিদ্রা
expand
বুশরা খান নিদ্রা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ৪৬ হাজার ২৮১ জন।

রোববার (১২ জুলাই) রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

সেই ফল অনুযায়ী ঢাকা জেলা ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের ৩নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা।ছোট থেকে বুশরা খান খুবি মেধাবী। বড় হয়ে মানুষের সেবা করতে চায় সেই লক্ষ্য নিয়ে ডাক্তার হতে চায় এই মেধাবী শিক্ষার্থী।রাজাপুর গ্রামের নাজমুল হক খান এবং শাম্মী খানের বড় মেয়ে বুশরা খান নিদ্রা। মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যে খুশি বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, সহপাঠী সহ এলাকাবাসী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীল আফরোজ খান জানান, বুশরা খান সহ আমাদের বিদ্যালয়ে আরও ৩ জন বৃত্তি পেয়েছেন। আমার খুবি আনন্দিত। বুশরা খানের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।এই ভালো রেজাল্ট এর জন্য সবচেয়ে বেশি খুশি বুশরা খানের মা শাম্মী খান। তিনি জানান অনেক দেরিতে রেজাল্ট হওয়াতে চিন্তিত ছিলাম, আমার মেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াতে এখন খুব ভালো লাগছে।

ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, বৃত্তি প্রাপ্তিতে এগিয়ে আছে ছাত্রীরা। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘেষণা দেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকউপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup