বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের গোল্ডেন বলের লড়াইয়ে এগিয়ে কারা?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
সংগৃহীত
expand

বিশ্বকাপ শেষের পথে। শিরোপার লড়াইয়ের পাশাপাশি তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জয়ের দৌড়েও।

অভিজ্ঞতা, ধারাবাহিকতা ও বড় ম্যাচের পারফরম্যান্স মিলিয়ে কয়েকজন তারকা এখন আলোচনার কেন্দ্রে।

এখন পর্যন্ত এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা আট গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন।

গোলের পাশাপাশি ম্যাচের গতি নিয়ন্ত্রণ ও সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাই গোল্ডেন বলের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন মেসি।

মেসির কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। চলতি আসরে তারও গোলসংখ্যা আট। এর সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

গতি, নিখুঁত ফিনিশিং এবং গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এমবাপ্পেকে পুরস্কারের অন্যতম শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।

ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহ্যামও আলোচনায় রয়েছেন। নকআউট পর্বে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ গোল করে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। এখন পর্যন্ত তার সংগ্রহ ছয় গোল ও একটি অ্যাসিস্ট।

এ ছাড়া গোল্ডেন বলের লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং ফ্রান্সের উইঙ্গার উসমান দেম্বেলে। কেইন ছয় গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে দেম্বেলের ঝুলিতে রয়েছে পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট।

তবে গোল্ডেন বল নির্ধারণে শুধু গোল বা অ্যাসিস্ট নয়, পুরো টুর্নামেন্টে একজন ফুটবলারের সামগ্রিক প্রভাব, বড় ম্যাচে পারফরম্যান্স এবং দলকে কত দূর এগিয়ে নিতে পেরেছেন-এসব বিষয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে, কার হাতেই উঠবে এবারের বিশ্বকাপের গোল্ডেন বল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank