সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দলে বড় দুশ্চিন্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড।

দলের অন্যতম ভরসার নাম জুড বেলিংহ্যাম কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। তবে ম্যাচ শেষে তার পুরোনো বাঁ কাঁধের চোটের অস্বস্তি আবারও দেখা দিয়েছে।

নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচের নায়ক বেলিংহ্যামকে খেলা শেষে বারবার বাঁ কাঁধে হাত দিয়ে মালিশ করতে দেখা যায়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস প্রকাশিত সেই ছবি ইংল্যান্ড সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

অবশ্য এই চোট নতুন নয়। দীর্ঘদিন ধরেই বাঁ কাঁধের সমস্যায় ভুগছেন বেলিংহ্যাম। ২০২৫ সালে পুরোনো কাঁধের স্থানচ্যুতির সমস্যা সারাতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের দাগ এখনও স্পষ্ট দেখা যায়।

রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার এক ম্যাচে প্রথম এই চোটে পড়েছিলেন ইংলিশ মিডফিল্ডার। এরপর থেকে শারীরিক সংঘর্ষ বেশি হলে পুরোনো ব্যথা মাঝে মধ্যেই ফিরে আসে।

নরওয়ের বিপক্ষেও পুরো ম্যাচজুড়ে কঠোর পরিশ্রম করেন বেলিংহ্যাম। আক্রমণে দুটি গোল করার পাশাপাশি মাঝমাঠে দারুণ দায়িত্ব পালন করেন। একই সঙ্গে আর্লিং হলান্ড ও মার্টিন ওডেগার্ডদের সামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচ চলাকালীন একাধিক শারীরিক সংঘর্ষের পর তার কাঁধে অস্বস্তি বাড়ে। বিরতির সময় কোচ থমাস টুখেলের নির্দেশনা শোনার সময়ও তাকে বাঁ কাঁধ চেপে ধরে থাকতে দেখা যায়। মুখেও ছিল ব্যথার ছাপ।

বর্তমানে ইংল্যান্ড দলের চিকিৎসকরা বেলিংহ্যামের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও তাকে নিয়ে বড় ধরনের শঙ্কা প্রকাশ করা হয়নি। দলের আশা, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তিনি প্রথম একাদশেই খেলবেন।

প্রয়োজনে কাঁধে বিশেষ ব্যান্ডেজ বেঁধেই মাঠে নামানো হতে পারে বেলিংহ্যামকে। তাই শেষ পর্যন্ত তিনি খেলবেন বলেই আশাবাদী ইংল্যান্ড শিবির, যদিও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup