বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণ নিয়ে নতুন শঙ্কা, যা জানাল আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:০২ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েক দিনের ভারী বর্ষণের পর আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বর্ষণের শঙ্কার কথা বলছে সংস্থাটি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এ আবহাওয়াবিদ বলেন, আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে, যা আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত থাকবে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারি বৃষ্টি শুরু হবে। তা ১ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। তবে দেশের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকায় গত ২৭ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, যদিও সার্বিকভাবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে, তবুও দেশের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank