সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড ম্যাচের আগে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, কী সেই কারণ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে জার্সি নিয়ে বিশেষ অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফিফার কাছে দলটি ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির বদলে নীল অ্যাওয়ে জার্সি পরে খেলার অনুমতি চেয়েছে।

আর্জেন্টিনার জাতীয় দলকে নিয়মিত কাভার করা ক্রীড়া সাংবাদিক গ্যাস্তোন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরার আবেদন করেছে এএফএ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি ফিফা। আগামী মঙ্গলবার সংস্থাটি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

এই অনুরোধের পেছনে রয়েছে ঐতিহাসিক এক স্মৃতি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি স্মরণীয় জয়ই এসেছে নীল জার্সি পরে। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে আর্জেন্টিনার গায়ে ছিল নীল জার্সি।

এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় দেওয়ার ম্যাচেও একই রঙের জার্সি পরেছিল আলবিসেলেস্তারা।

অন্যদিকে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের কাছে হারের স্মৃতিও রয়েছে আর্জেন্টিনার। সেই পরিসংখ্যান থেকেই অনেকের ধারণা, সৌভাগ্যের প্রতীক হিসেবে এবারও নীল জার্সি বেছে নিতে চাইছে দলটি।

তবে এর পেছনে বাস্তবিক কারণও রয়েছে। ফিফার সূচি অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডকে 'হোম টিম' হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে তারা সাদা জার্সি পরে খেলবে। সে ক্ষেত্রে জার্সির রঙে পার্থক্য রাখতে আর্জেন্টিনার অ্যাওয়ে কিট বা নীল জার্সি পরাই নিয়মসঙ্গত।

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতেই মাঠে নামতে পারেন লিওনেল মেসিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup