বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই যা দেখাচ্ছে, অবাক নেটদুনিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
expand

গুগলে ‘চোরের দলের খেলা কবে’ লিখে সার্চ দিতেই সামনে আসছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের তথ্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। ‍ সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ বা অবস্থান নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে বিপুল সংখ্যক পোস্ট, ভিডিও, মিম ও ক্যাপশনে ‘চোরের দল’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই কী-ওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক তৈরি করে সংশ্লিষ্ট সার্চ ফলাফল দেখাচ্ছে।

এ ঘটনার পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

সেই ম্যাচে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে বল জালে পাঠিয়ে। পরে তিনি গোলটির নাম দেন ‘হ্যান্ড অব গড’। রেফারির চোখ এড়িয়ে করা ওই গোলটি বৈধ হিসেবে গণ্য হওয়ায় তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

তবে ওই ম্যাচেই ম্যারাডোনা প্রায় অর্ধেক মাঠ একাই ড্রিবল করে আরেকটি অসাধারণ গোল করেন, যা পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে বিশ্বজুড়ে খ্যাতি পায়।

ফুটবলপ্রেমীদের একাংশের দাবি, ওই বিতর্কিত গোলের স্মৃতি থেকেই এখনো প্রতিপক্ষ সমর্থকদের কেউ কেউ আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে চোরের দলসহ বিভিন্ন নামে উল্লেখ করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ট্রোল, মিম ও পোস্টের সংখ্যা বেড়ে যাওয়ায় ‘চোরের দলের খেলা কবে’—এই সার্চটিও দ্রুত ভাইরাল হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ ২০২৬-এ আবারও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে ৪০ বছর আগের সেই ঐতিহাসিক ম্যাচ ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ট্রোল, মিম ও পোস্ট ভাইরাল হওয়ার কারণে ‘চোরের দলের খেলা কবে’ সার্চটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank