বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সেই হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১১:১৫ এএম
গ্রেপ্তারকৃত হরিদাস চন্দ্র তরুণী দাস
expand

গাইবান্ধার পলাশবাড়িতে রামমূর্তির প্রতিষ্ঠাতা আলোচিত সেই হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

হরিদাস চন্দ্র তরনী দাস এলাকায় দীর্ঘ দিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank