মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
মাধবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা
expand

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইউএনও মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মো: মশিউর রহমান সহ শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা অর্জনের অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে নিরক্ষরতা দূর করার পাশাপাশি সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। =

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank