মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম
expand

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া এখন উত্তাল। দেশের বাইরে গিয়েও নারী ও শিল্পীদের ওপর এমন হামলা এবং দেশের চলমান সামাজিক অস্থিরতা কোন পর্যায়ে পৌঁছেছে, তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন মম। পরবর্তীতে অপর এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি গভীর অসন্তোষ ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমের সেই পোস্টে মম লেখেন, ‘কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না! মাদরাসায় যৌন হয়রানি, গরিবের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই সে খারাপ, মাজার উচ্ছেদ, নাচ-গান শিল্প-সাহিত্য ও নৌকা বাইচ নিষেধ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি, ভূতুড়ে বিদ্যুৎ বিল এবং অনিরাপদ নাগরিক জীবন...’

দেশের বিদ্যমান এই বিশৃঙ্খল পরিস্থিতির ফল শুভ হতে পারে না উল্লেখ করে এই অভিনেত্রী হুঁশিয়ারি দেন, ‘আরও এমন যতসব অযাচিত ঘটনা- যার কোনটাই দেশ এবং আমাদের জন্য ভালো নয়। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’

নিজের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে পোস্টের শেষে মম পরিষ্কারভাবে জানান, ‘আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank