বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৫:১৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।

স্নায়ুচাপের লড়াইয়ে শেষ শট থেকে গোল করে সুইজারল্যান্ডকে জয় এনে দেন রুবেন ভার্গাস। তার নেওয়া শটে ভুল দিকে ঝাঁপ দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।

এই জয়ে ১৯৫৪ সালের পর, অর্থাৎ ৭২ বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

এর আগে শেষ ষোলোর আরেক ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও যোগ করা সময়ে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

আগামী শনিবার কানসাস সিটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ম্যাচটির বিজয়ী দল সেমিফাইনালে খেলবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনালের জয়ী দলের বিপক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup