বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ফাইনালের টিকিট কেটে ফেলেছে চট্টগ্রাম রয়েলস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে। ওপেনার তানজিদ হাসান তামিম দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন, যা আসে ৩৭ বল খেলে। ইনিংসের শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন আব্দুল গফফার সাকলাইন—মাত্র ১৫ বলে করেন ৩২ রান, যেখানে ছিল দুইটি চার ও তিনটি ছক্কা।

জবাবে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পায় চট্টগ্রাম। দুই ওপেনার মিরাজ বেগ ও মোহাম্মদ নাইম প্রথম উইকেটে ৬৪ রানের জুটি গড়েন। নাইম ৩৮ বলে ৩০ রান করে আউট হন। এরপর হাসান নওয়াজ ১৪ বলে ২০ এবং আসিফ আলি ৮ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন।

ওপেনার মিরাজ বেগ দায়িত্বশীল ইনিংস খেলেন। তিনি ৪৭ বলে ৪৫ রান করে দলকে জয়ের একেবারে কাছে পৌঁছে দেন। জয়ের জন্য মাত্র ১০ রান বাকি থাকতে তিনি আউট হন।

শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান আমের জামেলকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে ম্যাচ শেষ করেন। শেখ মেহেদি ৯ বলে দুই ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।

এর আগে দিনের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ওঠে সিলেট টাইটানস। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট ও রাজশাহীর মুখোমুখি লড়াই হবে। ওই ম্যাচের বিজয়ী দল শুক্রবারের ফাইনালে চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে মাঠে নামবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup