বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখা দেবেন: হান্নান মাসুদ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে সারাদেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে তাদের তালিকা করে বিচারের ব্যবস্থা করার দিকে মনোযোগ দেওয়া দরকার। আইনের ব্যাখ্যা আইনমন্ত্রী দেবেন। বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আমি এমপি হিসেবে আমার এলাকায় গিয়ে ৩ বার হামলার শিকার হয়েছি। এরা কারা? এরা তো তারাই যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশ আর সইবে না। এই বিশ্বাসঘাতকতার মূল্য আপনাদেরকে দিতে হবে এই দেশে। যারা আপনাদের ভাইদেরকে খুন করেছে তাদেরকে আবার পুনর্বাসিত করে আমাদেরকে খুন করার জন্য লেলিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, আমি এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি। আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা আজ এমপি হয়েছেন। আমরা এই নতুন বাংলাদেশে আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না। যেই গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন সেই গণভোট নিয়ে কেন আজকে সংসদে বসে দীর্ঘ আলোচনা হতে হবে?

তিনি আরও বলেন, আমি জেনজির প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। জেনজিরা জবাব চায় যে স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নেওয়া আমাদের মত যারা রয়েছে তারা কেন ভোটাধিকার পায় নাই। আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? আমরা নিরাপদ বাংলাদেশ পাই নাই। স্বাধীনতার পরও ১৯৭৩ সালে ভোট চুরি হয়েছে। এরপর জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup