বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে: আইনমন্ত্রী

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে; কারা সত্য! আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি, বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা যে বিষয়টি আলোচনা করেছেন সেটি অত্যন্ত যৌক্তিক প্রস্তাবনা। এটি অবশ্যই আলোচনার দাবি রাখে। আমরা আলোচনা করতে চাই। তবে এই বিষয়ে আলোচনা করার আগে প্রত্যেক সংসদ সদস্যের টেবিলে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের কপি থাকতে হবে। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে পুরো জাতি বিভ্রান্তির মধ্যে আছে কারা সত্য। আমরাও চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদলীয় নেতার বিবৃতির জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রত্যেকটি ধারা উপ-ধারা ধরে আমরা কীভাবে এগিয়ে চলেছি সেটি দেখাবো। তেমনি আপনারা কোন কোন ধারা লঙ্ঘন করেছেন সেটিও দেখাতে চাই। তাই এই কপিগুলো প্রয়োজন। তিনি এগুলো আলোচনার জন্য স্পিকারের কাছে সময় নির্ধারণ করে দিতে আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup